সংগৃহিত
বিনোদন

বদলে গেল পূজা চেরির ‘নাকফুল’

বিনোদন ডেস্ক : খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন পূজা চেরি। ছোট্ট মেয়েটি বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পা রেখে আজ ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমায় কাজ করে সবার নজর কেড়েছেন তিনি। পূজার পরবর্তী সিনেমা ‘নাকফুল’।

সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। তবে বদলে গেছে সিনেমাটির নাম। চলচ্চিত্রটির নতুন নাম রাখা হয়েছে 'নাকফুলের কাব্য'। ফেরারী ফরহাদের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন আলোক হাসান। সিনেমার নাম বদলের কারণ হিসেবে প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ‘নাকফুল’ নামে আরও একটি সিনেমা আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছিল। একই নামে দুটি সিনেমার সেন্সর ছাড়পত্র আইনসিদ্ধ না।

মূলত এ কারণে সিনেমাটির নাম পরিবর্তন করে 'নাকফুলের কাব্য' রেখে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। এ প্রসঙ্গে পূজা বলেন, নাকফুল নারীর কাছে একটি বিশেষ অলংকার। নারীদের কাছে এক আবেগের গয়না এটি। আশা করি ভালো গল্পের একটি সিনেমা উপহার পেতে যাচ্ছেন দর্শক।

সিনেমায় পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজসহ অনেকেই। প্রসঙ্গত, গত ঈদুল ফিতরে মুক্তি পায় পূজা-আদর অভিনীত সিনেমা ‘লিপস্টিক’।

যদিও মুক্তির পরই হলসংকটে পড়ে সিনেমাটি। ঈদের তৃতীয় সপ্তাহ থেকে হলসংখ্যা বেড়ে যায় ‘লিপস্টিক’-এর। তবে দর্শক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইফতারে শরীর চাঙা রাখবে তরমুজের শরবত

এই গরমে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে তরমুজ খুবই উপকারী। সব ধরনের ভিটামিন, মি...

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা