ফেনী প্রতিনিধি
সারাদেশ

ফেনীর  নবাবপুরে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রতিকূল পরিবেশে শিক্ষার্থীদের নির্বিঘ্নে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের লক্ষ্যে ছাতা বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ মে) বিকালে আমিরাবাদ বিসি লাহা স্কুল অ্যান্ড কলেজ মাঠে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে এ ছাতাগুলো বিতরণ করা হয়।

নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলমের সভাপতিত্বে ও পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রুমেন শর্মা, সোনাগাজী সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, আমিরাবাদ বিসি লাহা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম বাদশা, ফেনী পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি মাও. নুর নবী, ভোরবাজার এডভোকেট বেলায়েত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, তাহেরা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরন চন্দ্র পাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কেএম ফখরুদ্দিন ফারুক ও নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ রানা প্রমূখ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা