ফেনী প্রতিনিধি
সারাদেশ

ফেনীতে স্কুলছাত্রীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ২

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে জিম্মি করে ছিনতাই ও চাঁদা দাবির ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ মে) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীর পরিবারের দায়েরকৃত মামলায় ধৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি।

জানা গেছে, গত ২৯ এপ্রিল সকালে উপজেলার একটি হাইস্কুলের ৮ম শ্রেণীর এক ছাত্রী তার তিন সহপাঠীসহ পর্যটন এলাকা মুহুরি প্রজেক্টে ঘুরতে যান। ওইদিন দুপুর দুইটার দিকে দাসগ্রাম নামক স্থানে ছাত্রীর পথরোধ করে রিকশা থেকে নামিয়ে ঝোপের মধ্যে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র। এসময় ভয়ভীতি দেখিয়ে তার পরিবারের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে তারা। এ ঘটনায় পরদিন ভুক্তভোগীর পিতা বাদি হয়ে ৭ জনের নামে থানায় মামলা দায়ের করেন।

স্কুলছাত্রীর পিতা বলেন, দাবিকৃত ১ লক্ষ টাকার মধ্যে ২০ হাজার টাকা দিয়েছি, বাকি টাকার জন্য মেয়েকে জিম্মি রেখে নানা ধরনের নির্যাতন করেছেন চাঁদাবাজ চক্র।

সোনাগাজী থানার অফিসার ইনচার্জ বায়েজীদ আকন বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রীর পিতার দায়ের করা মামলায় উপজেলার সোনাপুর গ্রামের মো. হামিদের ছেলে মো. সিফাত (২৫) ও বেলায়েত হোসেনের ছেলে ওমর ফারুক মিস্টারকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ওসি বলেন, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারি ও চাঁদাবাজ চক্র। দীর্ঘদিন মুহুরী প্রজেক্ট এলাকায় ছিনতাই ও চাঁদাবাজি করে আসছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা