সংগৃহিত
আন্তর্জাতিক

ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশে সপ্তাহান্তে একটি গাড়ি এবং একটি সিমেন্ট মিক্সার ট্রাকের সংঘর্ষে চারজন নিহত এবং তিনজন আহত হয়েছে। পুলিশ সোমবার এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

পুলিশ জানায়, নিহতদের বহনকারী গাড়িটি দক্ষিণ দিকে যাওয়ার সময় এটি শনিবার ভোর ৪টার দিকে ডুমাগুয়েতে সিটিতে একটি মোড়ে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা খায়।

প্রাথমিক তদন্ত থেকে জানা যায়, গাড়িটি বিপরীত লেন দিয়ে যাওয়ার ফলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৪৫ বছর বয়সী গাড়িটির পুরুষ চালক ও প্রাপ্তবয়স্ক তিন মহিলা যাত্রী নিহত হয়।

পুলিশ জানায়, গাড়ির চালক এবং যাত্রীরা লুজন দ্বীপের বাসিন্দা।

তারা আরো জানায়, এ দুর্ঘটনায় আহত তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আহত এ তিনজনের বয়স ১৫, ১৭ এবং ১৯ বছর।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

চট্টগ্রামের ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা