সংগৃহিত
জাতীয়

প্রান্তিক জনগোষ্ঠীর মুখে হাসি চায় সরকার

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর মুখে হাসি দেখতে চান। সেই লক্ষ্যেই দেশে নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

শনিবার (৯ মার্চ) দুপুরে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জিব বিশ্বাসের সভাপতিত্বে কামালদিয়া নিজবাড়িতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো: আব্দুর রহমান দুই উপজেলার ডেইরি প্রডিউসার গ্রুপ (পিজি) খামারীদের মাঝে ৮টি মিল্কিং মেশিন বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আব্দুর রহমান বলেন, মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় ৫৭ হাজার কোটি টাকা ৫ কোটি মানুষের মধ্যে দিয়ে থাকে সরকার। তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে সারাদেশে ব্যাপক উন্নয়ন করা হবে।

বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. মনমথ কুমার সাহা, ট্রেনিং কর্মকর্তা ডা. একেএম আসজাদ, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াসমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নারায়ন চন্দ্র সরকার, ডা. ভবেন বাইন, ওসি শহিদুল ইসলাম প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা