সংগৃহিত
জাতীয়

সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়বে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, নারী ক্ষমতায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানাবিধ কাজ করে গেছেন। স্বাধীনতার পরপরই তিনি সংসদে সংরক্ষিত নারী আসন প্রণয়ন করছিলেন। এখন সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে, যার সংখ্যা ভবিষ্যতে ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

শনিবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাব কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুল হক টুকু বলেন, ছেলে-মেয়ে উভয়ই যেন শিক্ষিত হয়ে উঠে যে জন্য যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষা কমিশন গঠন করেছিলেন। কারণ বঙ্গবন্ধু একটি সমৃদ্ধ জাতি তৈরি করতে চেয়েছিলেন।

তিনি বলেন, ৭৫ এর পর শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, তখন একেবারে ইউনিয়ন লেভেল পর্যন্ত নারীদের এগিয়ে নিয়ে যাওয়া এবং নেতৃত্ব প্রদানের কাজ করেছেন। এছাড়া শিক্ষানীতি প্রণয়ন করতে গিয়ে স্বাধীনতাবিরোধী চক্ররা যখন তৎপর হয়ে ওঠে, তখন সরকারের জন্য তা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই চ্যালেঞ্জ শুধু সরকারকেই নয়, অভিভাবকদেরও মোকাবিলা করতে এগিয়ে আসতে হবে।

সভায় উপস্থিত ছিলেন, হুইপ সানজিদা খানম, ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর গোয়েন লুইস, প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা