ছবি: সংগৃহিত
লাইফস্টাইল

প্রাক্তন ফিরে এলে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক

জীবনের দীর্ঘ পথ পেরিয়ে যাওয়ার পর হঠাৎ যদি পুরোনো প্রেম আবার ফিরে আসে, তখন আবেগ আর বাস্তবতার মধ্যে তৈরি হয় এক কঠিন দ্বন্দ্ব। একসময় যাকে বিদায় জানিয়েছিলেন, সেই মানুষটি সামনে এসে দাঁড়ালে অনেকের মনেই জেগে ওঠে পুরোনো স্মৃতি, ভালোবাসা আর না বলা কথার অনুভূতি। তবে এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে হবে ভেবেচিন্তে।

কবীর সুমনের গানের লাইন— সে চলে গেছে তবুও যায়নি, যেমন যায় না আসলে কেউ...—অনেকের জীবনের বাস্তবতার সঙ্গে মিলে যায়। কিছু মানুষ সম্পর্কের বাইরে চলে গেলেও স্মৃতি, গান কিংবা পরিচিত মুহূর্তের মাধ্যমে মনের এক কোণে থেকে যান। ঠিক ‘মুসাফির ক্যাফে’র চন্দরের মতো মুখোমুখি হতে হয় হারিয়ে ফেলা ভালোবাসার? বর্তমান সঙ্গীকে কার্যত অস্বীকার করে চন্দরের মতোই প্রাক্তনকে শক্ত করে বুকে জড়িয়ে ধরা উচিত? বহু বছর পর সেই মানুষটি ফিরে এলে কীভাবে সামলাবেন নিজেকে?

বিশেষজ্ঞদের মতে, প্রথমেই নিজের অনুভূতি সম্পর্কে পরিষ্কার হওয়া জরুরি। প্রাক্তনের প্রতি এখনও আগের মতো ভালোবাসা রয়েছে, নাকি শুধুই পুরোনো পরিচয়ের টান ! আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বর্তমান সম্পর্ক ও ভবিষ্যতের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

প্রাক্তন ফিরে এলে তার উদ্দেশ্যও বোঝা প্রয়োজন। তিনি কি শুধুই বন্ধুত্বের সম্পর্ক রাখতে চান, নাকি পুরোনো সম্পর্ক নতুন করে শুরু করার ইচ্ছা রয়েছে—তা স্পষ্ট হওয়া জরুরি। তবে অতীতের স্মৃতি নিয়ে অতিরিক্ত আলোচনা বা গোপনে যোগাযোগ রাখা বর্তমান সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বর্তমান সঙ্গীর প্রতি সৎ থাকা এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। লুকোচুরি করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়তে পারে। প্রয়োজনে পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করাই ভালো।

জীবনে পুরোনো মানুষ ফিরে আসতেই পারেন, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে বর্তমান বাস্তবতা, দায়িত্ব ও নিজের মানসিক অবস্থাকে গুরুত্ব দিয়ে। কারণ আবেগের মুহূর্তের একটি সিদ্ধান্ত কখনো কখনো সাজানো জীবনেও বড় পরিবর্তন আনতে পারে।

আমার বাঙলা/ হুমায়রা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

মিয়ামির শততম গোল ও নতুন শিরোপা জয়

এক ম্যাচেই অনন্য দুটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে...

লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রো...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলায় আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহ...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা