সংগৃহিত
জাতীয়

প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট চলছে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ধাপে ১৩৯ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এরমধ্যে দুপুর ১২টা পর্যন্ত ১৫-২০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে আমাদের মাঠপর্যায় থেকে জানানো হয়েছে। একেক জায়গায় একেক রকম ভোট পড়েছে।

বুধবার (৮ মে) নির্বাচন ভবনে উপজেলা ভোট নিয়ে ব্রিফিংকালে এ কথা বলেন ইসি সচিব।

তিনি বলেন, প্রকৃত হার আরও পরে পাবো আমরা। কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। দু-একটি ঘটনা যেখানে ঘটেছে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।

ইসি সচিব আরও বলেন, খাগড়াছড়ির লক্ষিরছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা হয়। এতে সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া বগুড়ায় অবৈধভাবে ভোট দেওয়ায় একজন প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে। আর দু-এক জায়গায় যে ঘটনা ঘটেছে তাতে উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।

এখন পর্যন্ত প্রত্যাশার চেয়ে ভোট কম পড়েছে বলে জানিয়েছেন মো. জাহাংগীর আলম। তিনি বলেন, অনেক জায়গায় সকালে বৃষ্টি হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন ছিল, চরাঞ্চলে ঝড়ের কারণে রাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। ফলে দুপুর পর্যন্ত আমরা যে রকম প্রত্যাশা করেছি, ভোট তার চেয়ে কিছু কম পড়েছে। দুপুর দুটা থেকে চারটা পর্যন্ত ভোট বেশি পড়ে।

তিনি আরও বলেন, আমরা শঙ্কা করেছিলাম ইভিএম হয়তো ঠিকমতো কাজ করবে না। কিন্তু আল্লাহর রহমতে ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা