ছবি-সংগৃহীত
বিনোদন

পূজায় মুগ্ধতা ছড়ালেন রানি-ক্যাট

বিনোদন ডেস্ক: হলুদ শাড়িতে বাঙালি সাজে মুম্বাইয়ের মুখার্জি বাড়ির পূজায় হাজির হলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের মধ্যেই গতকাল মহানবমীর দিন মণ্ডপে সিল্কের হলুদ শাড়িতে ঐতিহ্যবাহী বাঙালিয়ানা সাজে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। এ সময় খোলা চুল, কানে দুল, মোহময়ী অবতারে দেখা মেলে অভিনেত্রীর।

নিজের পেট যেন সযত্নে আঁচল দিয়ে আড়াল করে রেখেছেন এই বলিউড সুন্দরী। প্রতিমা দর্শনের জন্য ক্যাটরিনা যখন প্যান্ডেলের ভেতর প্রবেশ করলেন, তখন তার পাশে ছিলেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ও। তখন পাপারাৎজিদের ক্যামেরায় ছবি তোলার জন্য পোজ দেন এই ২ অভিনেত্রী।

ক্যাটরিনাকে বাঙালি সাজে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। সামাজিক মাধ্যমে অভিনেত্রীর এ দিনের ছবিতে কেউ মন্তব্য করেন, অভিনেত্রীকে শাড়িতে অসাধারণ লাগছে।

কেউ লিখেছেন, সৌন্দর্যের তুলনায় সবদিক থেকে অনবদ্য ক্যাটরিনা। আবার কারও মন্তব্য, ক্যাটরিনা ভারতীয় নন, তবুও তিনি ভারতীয় সংস্কৃতিকে সম্মান করেন।

উল্লেখ্য, সম্প্রতি ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার শুটিং শেষ করেছেন ক্যাটরিনা কাইফ। আগামী ১২ নভেম্বর ছবিটি মুক্তি পাবে। এরই মধ্যে মুক্তি পেয়েছে ছবিটির ‘লেকে প্রভু কা নাম’ নামের একটি গান।

ক্যাটরিনার ঝুলিতে আরও রয়েছে মুক্তি প্রতিক্ষীত ‘মেরি ক্রিসমাস’ নামের একটি সিনেমা, যেখানে তিনি জুটি বেঁধেছেন বিজয় সেতুপতির সাথে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা