সংগৃহিত
জাতীয়

পালিয়ে আসা সেনাদের ফিরিয়ে নেবে মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয়া দেশটির বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যদের ফিরিয়ে নিতে মিয়ানমার যোগাযোগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাসেলস সফরসহ চলমান বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মিয়ানমারের যে বিজিপি সদস্যরা বাংলাদেশে এসেছেন তাদের বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নিরবচ্ছিন্ন যোগাযোগ আছে। সকালে মিয়ানমারের ডেপুটি ফরেন মিনিস্টার আমাদের রাষ্ট্রদূতের সাথে কথাও বলেছেন।

তিনি জানান, তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাবে। অর্থাৎ তাদের যে বিজিপি সদস্যরা এখানে এসেছে, তাদের ফিরিয়ে নিয়ে যাবে। এখন কোন প্রক্রিয়ায় ফিরিয়ে নিয়ে যাবে, সেটি নিয়ে আমরা আলোচনায় করছি।

তাদের বাই এয়ার নাকি বাই বোট ফিরিয়ে নেওয়া হবে, সেটি নিয়েও আলোচনার মধ্যে আছি। এর আগেও ভারতে অনেকে ঢুকে পড়েছিল। ভারত থেকে তাদের বিমানযোগে পাঠিয়ে দেয়া হয়েছিল।

তারা যেতে না চাইলে কি হবে? এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তারা অবশ্যই যেতে চাচ্ছে। না হলে মিয়ানমার সরকার আমাদের সাথে যোগাযোগ করছে কেন? মিয়ানমার তাদের নিয়ে যেতে চায়। তারাই যোগাযোগ করেছে, আমরাও যোগাযোগ করেছি। দুই পাশ থেকেই যোগাযোগ হয়েছে। এটি নিয়ে আমরা কাজ করছি।

তিনি আরও জানান, এখনো অনেকে আসছে এবং আসার সম্ভাবনা আছে। আমাদের কাছে রেজিস্টার্ড ৯৫ জন এসেছে। এর মধ্যে আরও এসেছে কিনা জানি না। এর মধ্যে কয়েকজন আহত আছে। তাদের কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা