ছবি: সংগৃহীত
বিনোদন
৩০ হাজার বিয়ের প্রস্তাব

পাত্রীদের লাইন দেখে পালালেন হৃতিক

আমার বাঙলা ডেস্ক

বলিউডে আগমনই ছিল জড়ের মত ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত কাহো না প্যায়ার হ্যায় এই সিনেমা পুরো ইন্ডাস্ট্রিতে যেন ঝড় তোলে, আর সেই ঝড়ের কেন্দ্রেই ছিলেন হৃতিক।প্রথম ছবি মুত্তির পর রাতারাতি তারকাখ্যাতির কেন্দ্রবিন্দুতে এনে দেয় তাঁকে, আর ঠিক সেই সময়েই ঘটে এক মজার ঘটনা—মাত্র এক মাসের মধ্যেই হৃতিকের কাছে নাকি প্রায় ৩০ হাজার বিয়ের প্রস্তাব পৌঁছেছিল!

সম্প্রতি কপিল শর্মার শোতে এসে তিনি সেই অভিষেকের সময়কার অভিজ্ঞতা মনে করলেন। জানান, প্রথম ছবির পর থেকেই ভক্তদের উচ্ছ্বাস এমন পর্যায়ে পৌঁছেছিল যে প্রতিদিন তাঁর বাড়ির সামনে মানুষের ঢল নামত। বিশেষ করে মেয়েদের অতিরিক্ত আগ্রহ তাঁকে মাঝে-মধ্যে অস্বস্তিতেও ফেলত। ভিড় এড়িয়ে চলতেই তিনি নাকি প্রায়ই বাড়ির পেছনের দরজা ব্যবহার করতেন।

হৃতিক মজার ভাবে বলেন, প্রতিদিন সকালে জানালার পর্দা সরালেই দেখা যেত সামনে বিশাল ভক্তসমাবেশ। তরুণীদের অভিভাবকরাও মেয়েদের সঙ্গে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন হৃতিকের সঙ্গে দেখা করার আশায়। আর এই পরিস্থিতি সামলাতে গিয়ে নিজের প্রেমিকা সুজান খানের সঙ্গে দেখা করার সময় তিনি পেছনের দরজা দিয়েই বেরোতেন।

তাঁর সুদর্শন চেহারা, অনন্য নাচের দক্ষতা এবং শক্তিশালী পর্দা উপস্থিতির জন্য হৃতিক খুব দ্রুতই তরুণ প্রজন্মের কাছে ‘গ্রিক গড’ হিসেবে পরিচিতি পান। বিপুল জনপ্রিয়তার মধ্যেই তিনি নিজের শৈশবের বন্ধু সঞ্জয় খানের মেয়ে সুজান খানকে বিয়ে করেন ২০০০ সালে। ক্যারিয়ারের শুরুতেই বিয়ে করলেও তাতে তাঁর জনপ্রিয়তায় কোনো প্রভাব পড়েনি।

রাকেশ রোশনের পরিচালনায় কাহো না প্যায়ার হ্যায় শুধু হৃতিকের জন্মই ঘোষণা দেয়নি, বরং দর্শকদের মনে এক নতুন নায়কের জন্য অসীম উত্তেজনা তৈরি করেছিল। আর সেই ধারাবাহিকতার মধ্যেই এবার মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর নতুন ছবি ফাইটার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারি, যেখানে হৃতিকের বিপরীতে থাকছেন দীপিকা পাড়ুকোন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা