সংগৃহিত
খেলা
হোটেলে মারামারি

পাকিস্তানের তিন নারী ক্রিকেটার নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক: সতীর্থদের মাঝে বিভেদের ঘটনা ক্রিকেটে নতুন নয়। তবে এবার সেসব ছাড়িয়ে গেছেন পাকিস্তানের তিন নারী ক্রিকেটার। টিম হোটেলে মারামারিতে লিপ্ত হয়েছেন তারা। যার জের ধরে তিনজনকেই সাময়িক নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।

জানা গেছে, ন্যাশনাল কাপের খেলা চলাকালে লাহোরের টিম হোটেলে মারামারিতে লিপ্ত হন তারা। ম্যাচের জন্য টিম হোটেল থেকে বের হওয়ার প্রস্তুতি নেয়ার সময় ঘটনাটি ঘটে। যেখানে সাদাফ শামস ও ইউসরা মিলে সতীর্থ আয়েশা বিলালকে মারধর করেন। মেরে আয়েশাকে রক্তাক্ত করেন।

এই ঘটনায় আয়েশা অবশ্য শুরুতে কাউকে কিছু জানাননি। দুদিন বাদেই পিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন পাকিস্তানের এই নারী ক্রিকেটার। এমন তথ্য জানার পর তাদের তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদেরকে ক্রিকেটের বাইরে থাকতে বলা হয়েছে।

এই ঘটনায় তোলপাড় পাকিস্তানের ক্রিকেট অঙ্গন। একজন সতীর্থের প্রতি যে ধরনের সম্মান থাকা উচিত সেটি তাদের মাঝে নেই বলে মনে করেন ক্রিকেট সমর্থক থেকে বিশ্লেষকরা। তোপের মুখে পড়েছেন সাদাফ শামস। এই তিনজনের মধ্যে তিনিই একমাত্র পাকিস্তান জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা