ছবি সংগৃহিত
বাণিজ্য

পহেলা বৈশাখকে ঘিরে ইলিশের দাম চড়া

নিজস্ব প্রতিবেদক: আজ ঈদের দ্বিতীয় দিন। আর একদিন পর পহেলা বৈশাখ। ঈদ ও নববর্ষ- দুই উৎসব ঘিরে রাজধানীর বাজারগুলোতে ইলিশের চাহিদার সাথে দামও বেড়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, জাটকা ও ১ কেজির কম ইলিশ বিক্রি হচ্ছে। বড় ইলিশ নেই বললেই চলে।

প্রতি কেজি জাটকা বিক্রি হচ্ছে ৬৫০-৭০০ টাকায়। ৭০০ গ্রাম ইলিশ ১২০০-১৩০০ টাকা আর ১০০০ হাজার টাকায় মিলছে ৫৫০-৬০০ গ্রাম ইলিশ। এছাড়া ছোট চিংড়ি প্রতি কেজি ৬০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

মিরপুরের ১১ নম্বর, ৬ নম্বর ও মুসলিম বাজারে খোলা অল্প কয়েকটি মাছের দোকানে দেখা গেছে, ইলিশ, চিংড়ি ও রুইসহ অল্প কিছু মাছ বিক্রি হচ্ছে। সবজি ও মুরগির বাজারে ক্রেতা কম ছিল।

৬ নম্বর বাজারের ব্যবসায়ীরা জানান, ঈদের ছুটিতে মানুষ শহরে না থাকায় শুক্রবারও বাজারে ক্রেতা নেই। যে কয়েকটি দোকান খোলা আছে, সেগুলোতেও তেমন পণ্য নেই। দোকানে তারা অলস সময় পার করছেন।

তারা আরও জানান, চাঁদ রাতে ২৫০ টাকা দরে ব্রয়লার মুরগি বিক্রি হলেও ১ দিনের ব্যবধানে কেজিতে দাম ১০ টাকা বেড়েছে।

মুসলিম বাজারের এক বিক্রেতা বলেন, আজকে মুরগি আসে নাই। অল্প কয়েকটা মুরগি আছে। রেট ২৬০ টাকা, পরিচিতদের কাছে ২৫০ টাকায় বিক্রি করছি।

লাল লেয়ারের দাম বেড়েছে প্রায় ২০-৩০ টাকা। প্রতি কেজি লাল লেয়ার ৩৮০ টাকা ও সোনালী মুরগি ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস ১১৫০-১২০০ টাকা ও প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।

তবে বাজারে শাক-সবজির দাম প্রায় অপরিবর্তিতই রয়েছে। সবজি ব্যবসায়ী রাকিব জানান, শাক-সবজির আগের দামেই বিক্রি হচ্ছে। চাঁদ রাতের পরে থেকে সবজির তেমন সরবরাহ নেই। ঈদে সবজির চাহিদা ও কম থাকে। খুচরা বাজারে কাস্টমার একেবারেই নাই।

সবজির বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি মিষ্টি কুমড়া ৪০ টাকায়, চিচিঙ্গা ৩৫-৫০ টাকা, করলা ৫০-৬০ টাকা, ঢেঁড়স ৩৫-৫০ টাকা, পটল ৫০-৬০ টাকা, শসা ৪০-৫০ টাকা, সজনে ডাটা ১০০-১২০ টাকা, কাঁকরোল ১১০-১৩০ টাকা, ধুন্দল ৫০-৬০ টাকা, ঝিঙ্গে ৪০-৬০ টাকা, গাজর ৪০-৫০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, করলা ৫০-৬০ টাকা, লম্বা বেগুন ৪০-৫০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা, গোল বেগুন ৫০-৬০ টাকা, মুলা ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কৃষিখাত আধুনিকায়ন, উৎপাদন বৃদ...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা