সংগৃহিত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে একদিনে মোদীর ৪ জনসভা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে চলছে লোকসভা নির্বাচন। সোমবার (১৩ মে) চতুর্থ দফার নির্বাচন। আর ২০ মে পঞ্চম দফায় বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, শ্রীরামপুর, হুগলি, উলুবেরিয়া ও আরামবাগ আসনে নির্বাচন। পঞ্চম দফার নির্বাচনে আগে জোরেসোরে প্রচারে নেমেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, দেশজুড়ে রাজনৈতিক চাপে পড়েই প্রধানমন্ত্রী বারবার বাংলায় ছুটে আসছেন।

নির্বাচনের তফশিল ঘোষণার পরেই ১ মার্চ প্রথম জনসভা করতে পশ্চিমবঙ্গে যান মোদী। জানা গেছে, লোকসভা নির্বাচন উপলক্ষে এবার ১৫টি জনসভা করবেন তিনি। এরই মধ্যে ৭টি করে ফেলেছেন প্রধানমন্ত্রী। আর রোববার (১১ মে) পরপর চারটি জনসভা করবেন মোদী।

শনিবার (১১ মে) রাতেই মমতা ব্যানার্জীর রাজ্যে পৌঁছেছেন মোদী। রোববার ব্যারাকপুর, হুগলি, হাওড়া ও আরামবাগ আসনের প্রার্থীদের জন্য জনসভা করবেন তিনি।

ব্যারাকপুর আসনে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে জিলিপির ময়দানে, হাওড়া আসনে রথীন চক্রবর্তী, হুগলিতে অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় ও আরামবাগ আসনে অরূপকান্তি দিগার সমর্থনে জনসভা করবেন ভারতের প্রধানমন্ত্রী।

ব্যারাকপুর আসনে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিপরীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এবার তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ব্যারাকপুরের ‘বাহুবলী’ নেতা অর্জুন সিং।

জনপ্রিয়তা বেশি থাকায় সুযোগ বুঝে অর্জুনকে ব্যারাকপুরের প্রার্থী করে ফেলে বিজেপি। ফলে এবারের লোকসভা নির্বাচনে এই আসন থেকে দুই হেভিওয়েট নেতার লড়াই দেখতে যাচ্ছে রাজ্যবাসী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা