ছবি-সংগৃহীত
রাজনীতি
লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন

নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকুকে সংবর্ধনা

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রার্থী গোলাম ফারুক পিংকুকে পথে পথে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছে দলীয় নেতাকর্মীরা। সবার একটাই লক্ষ্যে নৌকা মার্কা ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করা।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর থেকে নোয়াখালীর চৌমুহনী চৌরাস্তা থেকে লক্ষ্মীপুর শহর পর্যন্ত ক্ষমতাসীন দলের হাজার হাজার নেতাকর্মী পিংকুকে সংবর্ধনা দেয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত ছিল রাজপথ।

পরে বিকেল ৩ টার দিকে শহরে বালিকা বিদ্যা নিকেতন স্কুল মাঠে পৌর আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়।

পিংকুকে ফুলের শুভেচ্ছা জানাতে দেখা গেছে- ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল হাসান রনি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মির্জা আমজাদ হোসেন আজিম, কাজী বাবলুসহ প্রমুখ।

উল্লেখ্য: গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি হবে ১৮ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর।

লক্ষ্মীপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা