ছবি-সংগৃহীত
রাজনীতি
লক্ষ্মীপুর সদর আসন

উপনির্বাচনে জাপার প্রার্থী মোহাম্মদ রাকিব

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেলেন মুহাম্মদ রাকিব হোসেন।

সোমবার (৯ অক্টোবর) দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তার হাতে মনোনয়নপত্র তুলে দেন।

মুহাম্মদ রাকিব হোসেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য প্রয়াত মোহাম্মদ উল্যার বড় ছেলে। মোহাম্মদ উল্যা লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন। গত ২৩ আগস্ট তিনি লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মারা যান।

রাকিব হোসেন সাংবাদিকদের বলেন, আমার বাবা বেঁচে থাকলে প্রার্থী হতেন। তার স্বপ্ন পূরণের লক্ষ্যেই আমি দলীয় মনোনয়ন চেয়েছি। দল আমাকে মনোনয়ন দিয়েছেন। লাঙল প্রতীকে নির্বাচন আমার জন্য স্বপ্নের। আমি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকব। দলের সকল নেতাকর্মীকে পাশে থাকার জন্য অনুরোধ করছি।

এদিকে, গতকাল সোমবার থেকে আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ জন। তারা হলেন গোলাম ফারুক পিংকু আওয়ামী লীগ, মোহাম্মদ রাকিব হোসেন জাতীয় পার্টি, মো. শামছুল ইমলাম জাকের পার্টি, মনিন্দ্র কুমার নাথ স্বতন্ত্র, মো. জাহাঙ্গীর আলম জাতীয় পার্টি, সেলিম মাহমুদ ন্যাশনাল পিপলস পার্টি।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান সাংবাদিকদের জানান, আমাদের কাছ থেকে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। এ নিয়ে আজ মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত ৬টি ফরম গেছে।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল বার্ধক্যজনিত কারণে মারা যান। ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। একইসঙ্গে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। মোট ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা