ছবি: আমার বাঙলা
সারাদেশ

নোয়াখালীতে স্বাধীনবাংলা নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ৮৫তম জন্মবার্ষিকী পালিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে স্বাধীনবাংলা নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা, মুক্তিসংগ্রামের প্রধান সংগঠক ও বাঙালির তৃতীয় জাগরণের পথপ্রদর্শক সিরাজুল আলম খান (দাদা)-এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার রাজদরবার অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল আলম খান সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান রায়হানুল ইসলাম।

এর আগে আলীপুরে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সিরাজুল আলম খান সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্র)।

সিরাজুল আলম খান সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মোশারেফ হোসেন মন্টুর সভাপতিত্বে এবং সিরাজুল আলম খানের অনুসারী আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন—
বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস)-এর মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান, নোয়াখালী জেলা জেএসডির সাধারণ সম্পাদক নুর রহমান চেয়ারম্যান, নোয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, দৈনিক মানবজমিন-এর স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, মুক্ত রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা মশিউর রহমান, সোনাইমুড়ী উপজেলা জেএসডির সভাপতি ও সাবেক ভিপি আবদুস ছাত্তার, শ্রমিক নেতা আবদুস ছোবহান, সমাজতান্ত্রিক শ্রমিক জোটের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সৈয়দ ওমর ফারুক সেলিম, সামাজিক শক্তির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন, কমরেড মমিন উল্লাহ, জেলা জেএসডির যুগ্ম সম্পাদক মো. সাহাব উদ্দিন, প্রচার সম্পাদক মজিবুর রহমান রুবেলসহ আরও অনেকে।

প্রধান আলোচক রায়হানুল ইসলাম বলেন, বাঙালি জাতির স্বাধিকার থেকে স্বাধীনতা এবং ১৯৭১ সালের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটি স্বাধীন বাঙালি জাতিরাষ্ট্র গঠনে সিরাজুল আলম খানের ভূমিকা তাঁকে সমগ্র জাতির কাছে আজীবন স্মরণীয় করে রাখবে। তিনি বলেন, সিরাজুল আলম খান স্বাধীনতার পর জনগণের মুক্তির সংগ্রামকে সফল বাস্তবায়নের লক্ষ্যে আমৃত্যু সংগ্রাম করে গেছেন।

তিনি আরও বলেন, সিরাজুল আলম খান আমাদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রেখে গেছেন— স্বাধীনতা ও মুক্তির সংগ্রাম, বাঙালির তৃতীয় জাগরণের পথ এবং রাষ্ট্র কাঠামো পরিচালনার জন্য ১৪ দফা কর্মসূচি।

রায়হানুল ইসলাম বলেন, রাষ্ট্র বিনির্মাণে প্রবীণ ও তরুণদের মেধাকে কাজে লাগিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জনগণের গণআকাঙ্ক্ষার সমন্বয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তা না হলে আমরা আবার পিছনে ফিরে যাব।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

ঢাকায় পুলিশের অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জ...

চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে যুগশ্রেষ্ঠ...

ঈশ্বরদীতে হত্যাচেষ্টার ৬ দিন পর সেচ্ছাসেবকদল নেতার থানায় মামলা দায়ের

হত্যাচেষ্টার ছয় দিন পর স্বশরীরে থানায় উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার চেয়ে এজাহার দা...

নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা