নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

নীলফামারী বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, জরিমানা আদায়

নীলফামারী প্রতিনিধি

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) নীলফামারী সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। বুধবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের তত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ। দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক সাবদারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। অভিযানকালে সরকারি আদেশ অমান্য করায় সাজ্জাদ ইসলাম ও হোসেন আলী নামে দুই যুবকের এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক সাবদারুল ইসলাম জানান, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার কাগজ-পত্র পরীক্ষা নিরিক্ষাসহ মোটরযান সংক্রান্ত বিভিন্ন দাফতরিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। তিনি বলেন, সকাল থেকে ছদ্মবেশে অনুসন্ধান চালিয়ে বিআরটিএ কার্যালয়ে আগত সেবা গ্রহীতাদের ব্যাঘাত সৃষ্টি করায় দুজনের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাৎক্ষনিকভাবে তারা জরিমানার টাকা পরিশোধ করেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা