রাজনীতি

নীলফামারীতে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপি কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম। জেলা মৎস্যজীবী দলের আহবায়ক গোলাম মোস্তফা রঞ্জু এতে সভাপতিত্ব করেন।

সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, জেলা বিএনপির সহ- সভাপতি মুক্তার হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আজিজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স বক্তব্য দেন।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সরোয়াদ্দী হোসেন বুলবুল, পৌর মৎস্যজীবী দলের সভাপতি এ্যাড. মুরছালিন রহমান কাকন, সিনিয়র সহ-সভাপতি আল মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শামিম আবির, ডিমলা উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি গোলজার হোসেন, জেলা দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মীর সাইদ আল মেহেদী এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা