রাজনীতি

নির্বাচন হবেই, দায়িত্ব কে পাবে সেটা পরের কথা : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গতকালও বলেছি আজকেও বলেছি, নির্বাচন হবেই। নির্বাচনে কে দায়িত্ব পাবে বা না পাবে সেটা পরের কথা।’

রবিবার (২০ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেছিলেন, নির্বাচন দেরিতে হওয়ায় দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এ অবস্থায় দায়িত্ব নিতে হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে।

রবিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে ‘গণঅভ্যুত্থান-২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা; সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক কর্মসূচির আয়োজন করে কৃষকদল ও ‘আমরা বিএনপি পরিবার’। এ সময় প্রত্যক শহীদের নামে মাজার প্রাঙ্গনে একটি করে নিম গাছ লাগানো হয়।

কর্মসূচিতে মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনাকে কোনদিন ক্ষমা করা যাবে না। তিনি মানবজাতির কলঙ্ক, তাঁর ক্ষমা নেই, বিচার হবেই।’ গতকাল শনিবারের একটি অনুষ্ঠানে জুলাই আন্দোলনে এক শহীদের মায়ের আহাজারির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, একটি ছেলেকে ওরা গুলি করে মেরেছে। বেঁচে আছে নাকি মরে গেছে সেটা না দেখে আরও কয়েকটি লাশ ভ্যানে উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। পুলিশ প্রশাসন রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করে, তাদের বেতন আমার আপনার ট্যাক্সের টাকায় হয়। তারা পুড়িয়ে মেরে হত্যা করেছে। কি নির্মম, পাশবিক।

এমন নিষ্ঠুর ও অমানবিকতার জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারগুলোর পুনর্বাসন। যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসন করা। এটা না হলে ভবিষ্যতে জাতি আমাদের ক্ষমা করবে না।’

বিএনপি মহাসচিব জানান, জুলাই আন্দোলনে আহত ও শহীদদের পরিবারের জন্য তহবিল গঠন করে বিএনপি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা