সংগৃহীত
রাজনীতি

নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে আ. লীগের প্রতিক্রিয়া নেই 

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণের কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি আওয়ামী লীগ। তবে কিছু সময় নিয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতি রয়েছে সংগঠনটির।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন। তখন তিনি বলেন, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে।

এই বিষয়ে গণমাধ্যমে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে দলের নীতিনির্ধারক কয়েকজন নেতার টেলিফোন সংযোগ বন্ধ পাওয়া যায়। দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম টেলিফোন রিসিভ করলেও নির্বাচনের সময় সম্পর্কে প্রধান উপদেষ্টার ভাষণের কোনো প্রতিক্রিয়া দেননি।

অবশ্য দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, নিজেদের মধ্যে আলোচনার পর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়া হবে। তবে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে নিজের সাফল্যের পক্ষে অসত্য বয়ান দিয়েছেন। তিনি নির্বাচন নিয়ে কথা বলার সময় ‘যদি’ শব্দ উচ্চারণ করেছেন। কিন্তু ‘যদির কথা তো নদীতে’ পড়ে। তা ছাড়া তিনি বিজয় দিবসের ভাষণে বঙ্গবন্ধুর নাম পর্যন্ত উচ্চারণ করেননি।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম আরো বলেছেন, নির্বাচন নিয়ে অবশ্যই সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে। কিন্তু সেটি না করে আওয়ামী লীগ নিধনের রাজনীতি চলছে। কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। প্রতিহিংসার রাজনীতির এই বলয় থেকে বেরিয়ে আসতে হবে। বাহাউদ্দিন নাছিম আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুকে বিজয় দিবসের কর্মসূচি পালন করতে গিয়ে নেতাকর্মীদের বাধা, হামলা ও গ্রেপ্তারের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। এই বিবৃতিটিই ছিল দলের সর্বশেষ বিবৃতি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা