ছবি: সংগৃহীত
সারাদেশ

খালাতো বোনকে বিয়ের করতে না পারায় সিএনজিতে আগুন

লক্ষ্মীপুর প্রতিনিধি

খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দেয় সুজন নামে এক বখাটে। কিন্তু রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে খালাতো ভাই মনিরের সিএনজি পুড়িয়ে দেয় সে।

রবিবার (২ নভেম্বর) সকালে এমন অভিযোগ করে সিএনজি অটোরিকশার মালিক মনির।

এরআগে দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মনির দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়ির নুর নবীর ছেলে।

অভিযুক্ত সুজন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজারাধীন সুতার বাড়ির দুলালের ছেলে।

মনির বলেন, আমার খালাতো ভাই ‍সুজন দীর্ঘদিন থেকে আমার বোনকে উত্যক্ত করতো। বিয়ের প্রস্তাব দেয়। আমরা বিয়েতে রাজি হয়নি। উত্যক্ত করায় তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ দিই। আর ১৫ দিন আগে আমার বোনকে অন্যত্র বিয়ে দিলে সে ক্ষুব্ধ হয়ে উঠে।

তিনি অভিযোগ করে বলেন, সুজন পেট্রোল দিয়ে আমার সিএনজি অটোরিকশাটি জ্বালিয়ে দেয়। রাতে আগুনের খরব টের পেলে আমরা ঘর থেকে বেরিয়ে আসলে সুজন তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, সিএনজি অটোরিকশা পোড়ানোর কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

মীনা দিবসে কতটা এগিয়ে আমাদের মীনারা?

‘আমি বাবা-মায়ের শত আদরের মেয়ে’, জনপ্রিয় এই কার্টুন গানের সঙ্গে পর...

শটগান দিয়েও আমাকে শেষ করা সম্ভব নয়: রোনালদো

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ক...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

গ্রামীণ ও উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৫১তম বিশেষ বিসিএসের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা