আন্তর্জাতিক

নারীশিক্ষায় সমর্থন দেওয়ায় আফগানিস্তান ছাড়তে বাধ্য হলেন তালেবান মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

নারীদের পড়াশোনায় তালেবান সরকারের নিষেধাজ্ঞার সমালোচনা করার পর আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্বাস স্তানিকজাই। তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আশ্রয় নিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২০ জানুয়ারি খোস্ত প্রদেশে একটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে কন্যাশিশুদের মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা এবং নারীদের উচ্চশিক্ষায় তালেবান সরকারের দেওয়া নিষেধাজ্ঞার সমালোচনা করেন মোহাম্মদ আব্বাস।

ওই অনুষ্ঠানে তিনি বলেন, নারীশিক্ষায় নিষেধাজ্ঞার জন্য কখনই কোনো অজুহাত দেওয়া যায় না। দুই কোটি মানুষের প্রতি অন্যায় করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সেদিন তিনি আরো বলেন, হজরত মুহাম্মদ (সা.)–এর সময়ে নারী-পুরুষ উভয়ের জন্য জ্ঞানের দরজা খোলা ছিল।

এমন বক্তব্যের সমালোচনা করে মোহাম্মদ আব্বাসকে গ্রেপ্তার এবং তার ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। এরপরই আফগানিস্তান ছাড়েন মোহাম্মাদ আব্বাস।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা