ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে), জাস্টিন ট্রুডো (মাঝে) ও ক্লাউদিয়া শেনবাউম (ডানে), ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক

মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেশী দেশ দুটি অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসার পর ট্রাম্প এ সিদ্ধান্ত নেন।

কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর বিশ্বে স্টক মার্কেটে মন্দা দেখা দেয়। বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা জাগে।

শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম। এই আলাপের পর শুল্ক আরোপ স্থগিতের বিষয়ে তাদের মধ্যে সমঝোতা হয়।

ট্রাম্প বলেছেন, শেনবাউমের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তিনি মেক্সিকোতে শুল্ক আরোপ স্থগিত করেছেন। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ১০ হাজার সেনা পাঠাতে রাজি হয়েছেন শেনবাউম।

আমদানিকৃত পণ্যে শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। তবে পৃথক দুটি ফোনালাপের পর ট্রাম্প খুবই সন্তুষ্ট বলে জানিয়েছেন।

ট্রাম্প বলেছেন, কানাডা উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছে। ফেনটানিলের মতো ক্ষতিকর মাদক পাচার বন্ধের আশ্বাস দিয়েছে।

শুল্ক আরোপ নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে দুই দেশের সঙ্গে আলোচনা চলবে বলে জানিয়েছেন ট্রাম্প।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ট্রাম্পের সঙ্গে ভালো আলোচনার পর কানাডা উত্তর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১০ হাজারে সেনা মোতায়েন করবে। মাদক পাচারকারীদের সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত করবে বলেও জানান ট্রুডো। ফেনটানিলের পাচার রোধে একজন ফেনটানিল জার নিয়োগ করা হবে। অর্থ পাচারও বন্ধ করা হবে।

চীনের পণ্যেও বর্তমান হারের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে শেষ মুহূর্তের আলোচনা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে। চীনের আমদানি পণ্যে নতুন শুল্ক আরোপ এড়াতে এই আলোচনা হবে।

কানাডা, চীন ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের বড় তিনটি বাণিজ্যিক অংশীদার। গত শনিবার কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যে শুল্ক আরোপের আদেশ দেন ট্রাম্প। শনিবার এ-সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এ আদেশ স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে নতুন বিশেষায়িত ইউনিট &lsqu...

গবাদিপশু থেকে মানুষে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স

দেশের কয়েকটি অঞ্চলে আবারও দেখা দিয়েছে অ্যানথ্রাক্স। গাইবান্ধার সুন্দরগঞ্জ, মে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা