আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে ২০ লাশ, বাংলাদেশি থাকার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের ব্রেগা তীর থেকে ২০ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে বাংলাদেশি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে পোস্টে জানানো হয়, ব্রেগা তীর থেকে দুই দিনে বেশ কয়েক অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছে দূতাবাস।

স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ ব্রেগা তীরে ভেসে আসে। উদ্ধার হওয়া লাশের মধ্যে বাংলাদেশি থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। তবে এ বিষয়ে দূতাবাস নিশ্চিত হতে পারেনি। বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছে তারা।

দূতাবাসের ফেসবুক পোস্টে আরও বলা হয়, ওই দুর্ঘটনায় মৃত, আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের বিষয়ে তথ্য জানাতে ফেসবুক কমেন্টে অথবা দূতাবাসের দাপ্তরিক মোবাইল নম্বরে (+২১৮৯১৬৯৯৪২০২ এবং +২১৮৯১৬৯৯৪২০৭) যোগাযোগ করা যাবে।

শনিবার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, যে স্থানে লাশ উদ্ধার হয়েছে, সেখানে যাওয়ার অনুমতি দূতাবাস পায়নি। লাশগুলো পচে যাচ্ছিল। একটিরও জাতীয়তা সংক্রান্ত নথিপত্র মেলেনি। পরিচয় শনাক্ত না হওয়ায় লাশগুলো ব্রেগা তীর থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায় সমাহিত করা হয়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা