সংগৃহীত
বিনোদন
কমলা হ্যারিসের সমাবেশে বক্তব্য

নারীর শক্তিতে বিশ্বাস করেন লোপেজ

বিনোদন ডেস্ক

মার্কিন পপতারকা, অভিনেত্রী ও প্রযোজক জেনিফার লোপেজ বলেছেন, আমি নারীর শক্তিতে বিশ্বাস করি।

আগামী ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের সমাবেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেছেন লোপেজ।

বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলার এই সমাবেশ হয় স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে, যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে। সমাবেশে লোপেজ বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা নারীদের আছে।

লোপেজ তার ক্যারিয়ারে অনেক মঞ্চেই পারফর্ম করেছেন। তবে বৃহস্পতিবার রাতের এই সমাবেশ-মঞ্চকে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ বলে অভিহিত করেন তিনি। বক্তব্যের শুরুতেই তিনি এ কথা বলেন।
সমাবেশে ল্যাটিনোদের শক্তির কথাও উল্লেখ করেন লোপেজ। তিনি বলেন, আমি ল্যাটিনোদের শক্তিতে বিশ্বাস করি।

লোপেজকে তার সময়ের সবচেয়ে প্রভাবশালী ল্যাটিনো বিনোদন-তারকা হিসেবে গণ্য করা হয়।

আসন্ন নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণের ক্ষেত্রে নেভাদাকে একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখানকার ভোটারদের মধ্যে হিস্পানিকদের অংশভাগ গুরুত্বপূর্ণ। অঙ্গরাজ্যের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশের প্রতিনিধিত্ব করেন তারা।

সমাবেশে কমলার নির্বাচনী প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে লোপেজ বলেন, ট্রাম্প আমাদের বিভক্ত করার জন্য ধারাবাহিকভাবে কাজ করে আসছেন।

আমার বাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা