সারাদেশ

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ধর্ষণসহ নারী ও কন্যাশিশুদের ওপর সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

গতকাল সোমবার (১০ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ ক্যাম্পাসে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, প্রচার সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক আকবর মুন্না, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভি, সদস্য সচিব মাইনুল হাসান শাওন, যুগ্ম আহ্বায়ক আরএন রাজু, বাহাদুর হোসেন নোবেল, ইসমাইল হোসেন রনি।

এসময় বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ, নিপীড়নসহ নারীর ওপর সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে অনেক ক্ষেত্রে অভিযুক্তরা পার পেয়ে যান। এই পরিস্থিতির অবসান ঘটাতে হবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। নারীদের জন্য নিরাপদ সমাজ গঠন করার দাবী জানান তারা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা