সংগৃহীত
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় ৪০ কৃষক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৪০ কৃষক নিহত হয়েছেন। নিহতরা সবাই চাদ হ্রদ এলাকায় চাষাবাদে নিয়োজিত ছিলেন। হামলাটি চালিয়েছেন জঙ্গিগোষ্ঠী আইএসআইএলের সঙ্গে সম্পর্কিত যোদ্ধারা।

সোমবার (১৩ জানুয়ারি) আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশে এই হামলা হয়।

প্রাদেশিক তথ্য কমিশনার উসমান টার জানান, হামলাকারীরা চাদ হ্রদের তীরে কৃষকদের আটক করে গুলি চালিয়ে হত্যা করেন।

প্রদেশটির গভর্নর বাবাগানা উমারা জুলুম জানান, বোকো হারাম এবং আইএসডব্লিউএপির (আইএসআইএল সংশ্লিষ্ট গোষ্ঠী) যোদ্ধারা এই হামলার পেছনে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। গভর্নর নিরাপত্তা জোরদারের পাশাপাশি বেসামরিক নাগরিকদের নির্ধারিত নিরাপদ এলাকায় থাকার আহ্বান জানিয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার শিকার কিছু মানুষ পালিয়ে বেঁচেছেন এবং তাদের খুঁজে বের করতে কাজ চলছে। একই সঙ্গে, বিদ্রোহী যোদ্ধাদের চিহ্নিত করে তাদের নির্মূল করতে সৈন্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

বোকো হারাম ২০০৯ সালে পশ্চিমা শিক্ষার বিরোধিতা এবং তাদের নিজস্ব ইসলামি আইন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সংঘাতের কারণে ৩৫ হাজারের বেশি বেসামরিক লোক নিহত এবং ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

চাদ হ্রদ অঞ্চলটি নাইজেরিয়া, নাইজার, ক্যামেরুন এবং চাদের মধ্যবর্তী এলাকায় অবস্থিত; যা বোকো হারাম ও আইএসডব্লিউএপির জন্য আক্রমণের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা