রাজনীতি

নগর ভবনে টানা চতুর্থ দিনের মতো ইশরাক সমর্থকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণার দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। ‘ঢাকাবাসীর’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন ইশরাক হোসেনের কর্মী সমর্থক ও দক্ষিণ সিটির সাধারণ ভোটাররাও।

রবিবার (১৮ মে) চতুর্থ দিনের মত ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভের অংশ হিসেবে নগর ভবনে মূল ফটকে তালা দেওয়াসহ প্রতিটি রুম ও লিফট বন্ধ করে দেওয়া হয়েছে। শতশত বিক্ষোভকারীরা নগর ভবনের সামনেরর মূল সড়কে বসে স্লোগানে স্লোগানে বিক্ষোভ করছেন।

এ সময় একটি মিছিল নিয়ে নগর ভবন থেকে সচিবালয়ের দিকে গিয়ে বিক্ষোভকারীরা সরকারের সমবায় বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগসহ নানান স্লোগান দিতে থাকেন। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং নগর ভবনে তালা ঝুলিয়ে রাখা হবে জানান বিক্ষোভকারীরা।

এর আগে সকাল ৯টা থেকে প্লাকার্ড, ব্যানার নিয়ে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ শুরু করেন ইশরাক হোসেনের হাজারো সমর্থক। এ সময় তারা ইশরাককে মেয়র করো, ইশরাক তোমার ভয় নাই নগরবাসী তোমার সাথে, শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না, ঢাকাবাসীর এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

৩৩ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আবদুর রহমান বলেন, ইশরাক জনতার মেয়র। তাকে নিয়ে টালবাহানা চলছে। আমরা চাই দ্রুত মেয়র হিসেবে ঘোষনা দেওয়ার।

নগর ভবনের বিক্ষোভে বিএনপি, যুবদল, কৃষক দলসহ দলের অন্যন্য সংহগঠন যুক্ত হয়েছেন। নগর ভবনের সামনে বিক্ষোভকারীদের অবস্থনের ফলে গুলিস্তান, ফুলবাড়িয়া ও বঙ্গমার্কেটের সামনে শতশত গাড়ি আটকা পড়ছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

বিএনপির ক্ষমতা গ্রহণকে 'ইতিবাচক' আখ্যা ভারতের

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এবং দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা: সার্জিও গোর

মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা দেখছেন। এ লক্ষ্যেই খুব...

শাহরুখের ‘কিং’ ঘিরে নতুন চমক 

বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং&...

মায়ের দুধ: শিশুর পূর্ণাঙ্গ পুষ্টির উৎস

বিশ্বজুড়ে আজ ১ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দ...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

কটূক্তি করায় নরেন্দ্র মোদির কাছে ক্ষমা চাইলেন তরুণী

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থী আন্দোলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা