সংগৃহিত
আন্তর্জাতিক

নওয়াজ-বিলাওয়ালের সঙ্গে জোট নয়

আন্তর্জাতিক ডেস্ক: পিটিআইয়ের কারাবন্দি নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন।

এছাড়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) এর সঙ্গেও জোট গঠন নাকচ করে জানিয়েছেন, অন্য দলগুলোর সঙ্গে জোট গঠনের ব্যাপারে আলোচনা করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সাবেক এই প্রধানমন্ত্রী লাহোরের আদিয়ালা জেল থেকে সাংবাদিকদের এসব কথা বলেন ।

ইমরান পিপিপি ও পিএমএল-এনকে অর্থপাচারকারী হিসেবে অভিহিত করে বলেছেন, “যাদের ক্ষমতায় নিয়ে আসা হয়েছে তারা সবাই পাকিস্তানের সবচেয়ে বড় অর্থপাচারকারী।”

সাংবাদিকদের তিনি বলেছেন, গত ৮ ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে; সেটি পাকিস্তানে অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে।

দেশটির সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, যখন তিনি জানতে পারেন নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ সাংবাদিক সম্মেলন বাতিল করেছেন; তখনই তিনি বুঝতে পারেন তারা দুজনই নির্বাচনে হেরে গেছেন।

সাংবাদিকরা ইমরানকে জিজ্ঞেস করেন, তার দল কেন্দ্র এবং প্রদেশের সরকার গঠন করবে কি না। এই প্রশ্নের জবাবে ইমরান বলেন, আগে তারা নির্বাচনের কারচুপির বিরুদ্ধে আদালতে যাবেন। তিনি বলেন, “আমরা নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব।”

যদি পিটিআই সরকার গঠনের সুযোগ পায় তাহলে কে প্রধানমন্ত্রী হবেন— সে বিষয়টি এখনো ঠিক করা হয়নি বলে জানিয়েছেন ইমরান। তবে এ নিয়ে তারা কাজ করবেন।

পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর জন্য প্রার্থী ঠিক না করলেও খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আলী আমিন গান্দাপুরের নাম ঠিক করেছেন ইমরান। সূত্র: জিও টিভি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

৯৩ শিক্ষানবিশ এএসপিকে একযোগে বদলি

একযোগে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি...

বেড়েছে উৎপাদন কিন্তু সংকটে দেশের চা-শিল্প

ব্রিটিশ আমল থেকে অর্থাৎ প্রায় ১৭০ বছর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা