সারাদেশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস

নওগাঁ প্রতিনিধি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। রবিবার (১৭ নভেম্বর) সকালে জেলার বদলগাছীতে সর্বনিম্ন ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

গতকাল শনিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁয়।

আজ সকাল ১১টার দিকে আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল থেকেই নওগাঁ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে বেশ শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল ৭টা পর্যন্ত শীতের প্রকোপ থাকছে বেশি। এ ছাড়া ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাফেরা করতে দেখা গেছে।

এদিকে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকে ভর্তি হয়েছেন হাসপাতালে।

শিশু এবং বয়স্কদের জন্য চিকিৎসকদের পক্ষ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে ।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা