সংগৃহীত ছবি
সারাদেশ

দুই সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে এক ব্যবসায়ীর স্ত্রী ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার কাপড় ব্যবসায়ী সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার বোদা উপজেলার বাজারে কাপড়ের দোকান করেন সেলিম শেখ। দোকান বন্ধ করে রাত ১১টার দিকে বাড়িতে প্রবেশ করেই দেখেন ড্রয়িং রুমে তিন জায়গায় দুই সন্তান ও স্ত্রীর রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। তা দেখে চিৎকার দিয়ে উঠলে প্রতিবেশিরা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও। ছুটে আসেন গ্রামের বহু লোকজন।

ব্যবসায়ী সেলিম শেখ জানান, রাতে দোকানের কাজ সেরে বাড়িতে ফিরি। বাড়িতে প্রবেশ করেই দেখি দরজা খোলা। পা বাড়াতেই দেখি ঘরের ফ্লোরে আমার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে ফেলে রেখেছে। তা দেখে চিৎকার করে উঠি। চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে আসেন। এখন আমার স্ত্রী-সন্তান সবই গেল। যারা আমার স্ত্রী সন্তানকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।

আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, আমাদের ধারণা, এ হত্যাকাণ্ড ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে। সিআইডি পুলিশের সদস্যরা ক্রাইম সিন সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে প্রেরণ করা হবে। বিভিন্নভাবে তদন্ত কাজ চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা