সংগৃহিত
আন্তর্জাতিক

দুই মামলায় অব্যাহতি পেলেন ইমরান

আন্তর্জাতিক ডেস্ক: লং মার্চে ভাঙচুরের দুই মামলায় অব্যাহতি পেয়েছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দলের অন্য শীর্ষ নেতা শাহ মাহমুদ কুরেইশিও অব্যাহতি পেয়েছেন। রাজধানীর একটি ডিসট্রিক্ট ও সেশন কোর্ট এই রায় দিয়েছেন।

ইমরান খান ও কুরেইশির দায়ের করা আবেদনের বিপরীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এহতেশাম আলম তাদের অব্যাহতির অনুমোদন দেন।

এর আগে এই মামলা থেকে পিটিআই নেতা আলি মোহাম্মদ খান ও মুরাদ সাইদকে খালাস দেওয়া হয়। সাবেক নেতা আসাদ উমরও অব্যাহতি পেয়েছেন। দেশটির গোলরা থানায় তাদের বিরুদ্ধে এই মামলা হয়েছিল।

১৪৪ ধারা লঙ্ঘনের দায়ে কোহসার ও করাচি কোম্পানি থানায় একই ধরনের মামলা থেকে ইমরান খান ও তার দলের অন্যান্য নেতাদের খালাসের পর এই রায় এল।

৯ মের দাঙ্গার ঘটনায় করা আরও দুই মামলায় ইমরান খানকে গত মাসের ৩০ তারিখ ইসলামাবাদের একটি সেশন আদালত ইমরান খানকে খালাস দেন।

বর্তমানে বেশ কিছু মামলায় পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি বন্দি। সূত্র: জিও নিউজ

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের প্রতিবাদে মিছিল

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাট জেলা যুবদলের প্রতিবাদ...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন

একনেকের অনুমোদন ও অর্থ বরাদ্দের পরও দীর্ঘদিন ধরে শুরু হয়নি কুড়িগ্রামের উলিপুর...

জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফখরুল

ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহ...

আশুরায় হামলার শঙ্কা নেই: ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলকে ঘিরে কোনো ধরনের হামলা বা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা