সংগৃহিত
আন্তর্জাতিক

ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানোর কারণে ইসরায়েলিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মালদ্বীপ সরকার। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে মুসলিমপ্রধান দেশটিতে আর কোনো ইসরায়েলি প্রবেশ করতে পারবে না।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয়ের এক মুখপাত্র রোববার (২ জুন) এক বিবৃতিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ইসরায়েলি পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন।’ তবে কবে নাগাদ এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে বা কবে শেষ হবে সে বিষয়ে কোনো তথ্য দেননি ওই মুখপাত্র।

এছাড়াও প্রেসিডেন্ট মুইজ্জু ‘ফিলিস্তিনের সাথে সংহতিতে মালদ্বীপবাসী’ নামে একটি জাতীয় তহবিল সংগ্রহের প্রচারণাও ঘোষণা করেছেন।

২০২৩ সালে প্রায় ১১ হাজার ইসরায়েলি মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন, যা মোট পর্যটকের ০.৬ শতাংশ। দেশটির সরকারি তথ্যে আরও দেখা গেছে, চলতি বছরের প্রথম চার মাসে মালদ্বীপে যাওয়া ইসরায়েলিদের সংখ্যা ৫২৮-এ নেমে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮৮ শতাংশ কম।

মালদ্বীপের বিরোধী দল ও সরকারি দলের মিত্ররা গাজা যুদ্ধের প্রতিবাদের নিদর্শন হিসেবে ইসরায়েলিদের নিষিদ্ধ করার জন্য মুইজ্জুকে চাপ দিয়ে আসছে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহতের সংখ্যা ছাড়িয়েছে ৮২ হাজার।

মালদ্বীপ ১৯৯০-এর দশকের শুরুর দিকে ইসরায়েলি পর্যটকদের ওপর থেকে আগের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল এবং ২০১০ দুই দেশ সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছিল। কিন্তু ২০১২ সালে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ক্ষমতাচ্যুত করার পর সম্পর্ক স্বাভাবিককরণের প্রচেষ্টা ব্যর্থ হয়।

ইসরায়েলি পাসপোর্টধারীদের ওপর মালদ্বীপের নতুন নিষেধাজ্ঞার ঘোষণার পরপরই ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলি নাগরিকদের এরই মধ্যে দেশটি (মালদ্বীপ) ছেড়ে যাওয়ার কথা বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ তারা যদি কোনো কারণে সমস্যায় পড়ে তবে আমাদের পক্ষে সহায়তা করা কঠিন হবে।’

আল জাজিরার খবর বলা হয়েছে, ইসরায়েলি পাসপোর্টধারীদের বর্তমানে আলজেরিয়া, বাংলাদেশ, ব্রুনাই, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, লিবিয়া, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া এবং ইয়েমেনে প্রবেশের অনুমতি নেই। আর এবার ইসরায়েলি পাসপোর্টধারীরা মালদ্বীপেও প্রবেশ করতে পারবে না।

ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া দেশগুলোর তালিকা শেয়ার করে চলতি বছরের মার্চ মাসে ইসরায়েল একটি ‘এক্স’ পোস্টে বলেছিল, ‘আমরা ভালো আছি।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা