সংগৃহিত
আন্তর্জাতিক

দিল্লির মুখ্যমন্ত্রী তিহার জেলে ফিরছেন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচন শেষ হলো। ফলে আবারও জেলে ফিরতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। রোববার তিহার জেলে আত্মসমর্পণ করতে হবে তাকে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ গত শনিবার শেষ হয়েছে। লোকসভা নির্বাচনের প্রচারের জন্য সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল। কিন্তু শেষ ধাপের ভোটের পরদিনই তাকে আত্মসমর্পণ করতে বলেছিল আদালত।

ভোট শেষে তিনি রোববার বিকেল ৩ টার দিকে বাড়ি ছেড়ে জেলের উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানিয়েছেন। অবশ্য শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আরও ৭ দিনের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছেন কেজরিওয়াল। কিন্তু শনিবার দীর্ঘ শুনানির পর তার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন আগামী ৫ জুন পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছেন বিচারক কাবেরী বায়েজা।

জানা গেছে, কেজরিওয়ালের তরফ থেকে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করতেই তীব্র বিরোধিতা করেন ইডি-র আইনজীবী। আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

নওগাঁয় কাঁচা মরিচের কেজি ২৫০ টাকা

নওগাঁয় দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে প্রায় ১৫০ টাকা পর...

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

আগস্টে ছুটির ডাবল সুযোগ সরকারি কর্মীদের

চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীরা দুই দফায় টানা চার দিন করে ছুটি ভোগের সুযোগ...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা