সংগৃহীত
বিনোদন

দীপিকার সম্পদের পরিমাণ কত

বিনোদন ডেস্ক

‘ওম শান্তি ওম’ সিনেমায় শান্তিপ্রিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন নবাগত দীপিকা পাড়ুকোন। পাশে পেয়েছিলেন শাহরুখ খানের মতো তারকাকে। সেই থেকে বলিউডে যাত্রা শুরু।

দীর্ঘ ১৭ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন তিনি। সংসার পেতেছেন হিন্দি সিনেমা জগতের মানুষ রণবীর সিংয়ের সঙ্গে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, দীপিকা বলিউডে বেশি পারিশ্রমিক নিয়ে থাকা নায়িকাদের একজন।

দীপিকা ২০০৭ সাল থেকে সিনেমা করা শুরু করলেও ২০০৫ সালে একাধিক বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন।

ভারতের এই সংবাদমাধ্যম বলছে, বর্তমানে ৫০০ কোটি রুপির মালিক দীপিকা প্রতি সিনেমার জন্য ৩০ কোটি রুপি নিয়ে থাকেন।

মুম্বাইয়ের ওরলিতে পাঁচ কামরার একটি ফ্ল্যাট রয়েছে দীপিকা-রণবীর সিংয়ের; যেটির দাম ৪০ কোটি রুপি। মাঝে মধ্যেই ছুটি কাটাতে আলিবাগে ছুটে যান তারা, সেখানেও এই দম্পতির একটি বাংলো রয়েছে। সেই বাংলোর দাম ২২ কোটি রুপি।

এ ছাড়া কিছু সংস্থায় বিনিয়োগও করেছেন তিনি। এসব ছাড়াও দীপিকার নিজস্ব পোশাক ও ত্বক পরিচর্যার ব্র্যান্ড তো আছেই। একাধিক বিদেশি ব্র্যান্ডের মুখ হিসেবেও কাজ করেন এই নায়িকা।

দীপিকার জন্মদিন গেছে রবিবার (৫ জানুয়ারি)। গত তিন বছর ওই দিনে নিয়ম করে একজন শুভেচ্ছা বার্তা পাঠান নায়িকাকে। বার্তা পাঠানো ব্যক্তিটি হলেন কল্কি ২৮৯৮ এডি সিনেমার নায়ক প্রভাস। দক্ষিণী ইন্ডাস্ট্রির এই নায়ক ২০২১ সাল থেকে দীপিকার জন্মদিনে তার একটি ছবির সঙ্গে শুভেচ্ছা জানিয়ে আসছেন।

দীপিকার জন্মদিনে ইনস্টাগ্রামে দীপিকার একটি ছবি পোস্ট করে প্রভাস লিখেছেন, আমার চোখে সর্বকালের সেরা নায়িকা তুমি। তোমার ঝুলিতে পৃথিবীর সমস্ত খুশি, সাফল্য উপচে পড়ুক। খুশিতে ভরে থাকো প্রতি মুহূর্তে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা