সংগৃহীত
বিনোদন

দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে তারকারা, যুক্ত হলেন বিয়ন্সেও

বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ইতিহাসের ভয়াবহতম দাবানলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজারের বেশি বসতবাড়ি-স্থাপনা, বাস্তুচ্যুত হয়েছেন লাখের বেশি বাসিন্দা। দাবানলে বিপর্যস্ত হলিউডও। সেখানে অবস্থিত অনেক জনপ্রিয় তারকার বাড়ি পুড়ে ছাই।

অনেক তারকা হয়েছেন ঘরছাড়া। মারা গেছে অন্তত ২৪ জন নাগরিক।

এদিকে দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অনেকেই এগিয়ে আসছেন। ওয়াল্ট ডিজনি ও প্যারামাউন্ট গ্লোবালের মতো বৃহৎ প্রতিষ্ঠান দিয়েছে আর্থিক সহায়তা।
এবার এগিয়ে এলেন আমেরিকান পপতারকা বিয়ন্সে। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য দিয়েছেন ২৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩০ কোটি টাকারও বেশি।

বিয়ন্সের একটি দাতব্য সংস্থা রয়েছে— বেগুড, যেটা ২০১৩ সালে প্রতিষ্ঠা করেছেন গায়িকা।

সেখান থেকেই এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের অল্টাডেনা ও প্যাসাডেনা এলাকায় ক্ষতিগ্রস্তদের বাড়ি পুনর্নির্মাণে ব্যবহৃত হবে এই অর্থ। এদিকে সোমবার ওয়ার্নার মিউজিক অ্যান্ড ব্লাভান্টিক ফাউন্ডেশন থেকেও ১০ লাখ ডলার সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

অভিনেত্রী হ্যালি বেরিও দাবানলে বিপদগ্রস্তদের মৌলিক চাহিদা পূরণে ‘সেনিটারি ক্লোজেট’ বিতরণ করেছেন। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন মেগান মার্কেল ও প্রিন্স হ্যারিও। লস অ্যাঞ্জেলেস থেকে বাস্তুচ্যুত প্রিয়জনদের জন্য তারা নিজেদের বাড়ি খুলে দিয়েছেন। অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি তার বাড়ি খুলে দিয়ে সবার প্রবেশাধিকার দিয়েছেন। যে কেউ চাইলে এই হলিউড অভিনেত্রীর বাড়িতে আশ্রয় নিতে পারবেন।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এক মিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জেমি লি কার্টিস ও ক্রিস্টোফার গেস্ট। কেউ কেউ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি খাদ্য সহায়তা দিয়েও পাশে দাঁড়িয়েছেন। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা শেফ জোসে আন্দ্রেসের সঙ্গে দেখা গেছে বেন অ্যাফ্লেকের প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নারকে। ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিচ্ছেন তিনি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা