সংগৃহিত
বিনোদন

তীব্র আত্মবিশ্বাসই আমাকে ফিরিয়েছে

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ‘মায়োসাইটিস’ রোগে আক্রান্ত থাকায় দীর্ঘদিন ক্যামেরা থেকে দুরে ছিলেন। সম্প্রতি ফেমিনা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে অভিনেত্রী জানিয়েছেন, মায়োসাইটিস থেকে পুনরুদ্ধারের জন্য কাজ থেকে বিরতি নেওয়া ছিল তার জীবনের ‘কঠিন সিদ্ধান্ত’। পরে অবশ্য অভিনেত্রী জানিয়েছেন, এটা তার সেরা সিদ্ধান্ত ছিল।

সেটি ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত জানিয়ে সামান্থা বলেন, সেসময় অনেকেই বলেছিল যে, আমি ফুরিয়ে গেছি। আর ঘুরে দাঁড়াতে পারব না। এমনকি বেঁচে থাকলেও অভিনয় করতে পারব না। কিন্তু আমার তীব্র আত্মবিশ্বাসই আমাকে ফিরিয়েছে।

জানা গেছে, ২০২২ সাল থেকে ‘মায়োসাইটিস’ নামক বিরল রোগের সঙ্গে লড়াই করছেন সামান্থা। এখন তার শারিরীক অবস্থা কিছুটা ভালো হলেও অটো ইমিউন রোগ ধরা পড়ার পর দীর্ঘদিন হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছে তাকে। যার ফলে রুপালি পর্দা থেকে বিরতি নেওয়ার পাশাপাশি মোটা অংকের টাকাও গুনতে হয়েছে এই অভিনেত্রীকে।

বর্তমানে জীবনের সব বাধা-বিপত্তি পেরিয়ে কাজে মন দিয়েছেন সামান্থা। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে অভিনয়ের জন্য দর্শকদের ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন তিনি। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘খুশি’ সিনেমাতেও প্রশংসিত হয়েছে তার কাজ।

গেল বছরের মাঝামাঝি চিকিৎসার জন্য অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা করেছিলেন সামান্থা। তবে ধীরে ধীরে রুপালি পর্দায় ফিরছেন তিনি। আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে সামান্থা অভিনীত সিনেমা ‘সিটাডেল’।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা