আমার বাঙলা
সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে সমন্বয় সভা

পিরোজপুর প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে ডেঙ্গু বিষয়ক ঝুঁকি যোগাযোগ ও জনসম্পৃক্ততা (RCCE) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষ শহীদ আব্দুর রাজ্জাক–সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বরিশালের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহমুদুর রহমান মামুন। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানি।

সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকি যোগাযোগ কার্যক্রম আরও জোরদার করা, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যম ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

সভায় স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য অফিস, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই নয়, সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জনসচেতনতামূলক প্রচারাভিযান, পরিচ্ছন্নতা অভিযান এবং বিভিন্ন সমন্বিত কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

যুক্তরাজ্য-ডেনমার্ক জোটে যোগ দিতে কানাডার আবেদন

যুক্তরাজ্যের নেতৃত্বাধীন জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্সে (জেইএফ) যোগ দিত...

অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম

দায়িত্ব পালনের পরিধি বাড়ার পাশাপাশি প্রথমবারের মতো অপরাধের পূর্ণাঙ্গ তদন্তের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা