আমার বাঙলা
সারাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধি

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।

সভায় বক্তারা শিশুর সুস্বাস্থ্য ও সঠিক বিকাশে মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরেন এবং নবজাতকের জন্য মায়ের দুধের বিকল্প নেই বলে উল্লেখ করেন। পাশাপাশি মাতৃদুগ্ধ পানের বিষয়ে জনসচেতনতা বাড়াতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

উপজেলা মেডিকেল অফিসার ডাঃ দীপ সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফ, আবাসিক উপজেলা মেডিকেল অফিসার ডাঃ ভীষ্মদেব মন্ডলসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন তার বক্তব্যে মাতৃদুগ্ধের গুরুত্ব ও উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, সন্তান জন্মের পর প্রথম ৭২ ঘণ্টার মধ্যে কোনো কারণে শিশু দুধ না পেলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে নবজাতক ও মায়েদের সুস্থতার জন্য বুকের দুধের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, শিশুর জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যেই মায়ের দুধ খাওয়ানো শুরু করা গেলে নবজাতকের মৃত্যুঝুঁকি প্রায় ৩১ শতাংশ কমে যায়। পাশাপাশি, জন্মের পর প্রথম ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ (এক ফোঁটা পানিও নয়) খাওয়ানো হলে শিশুমৃত্যুর হার আরও কমে আসে।

তিনি জানান, শিশুর জীবনের প্রথম খাবার হিসেবে ‘শালদুধ’ বা কলোস্ট্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু পুষ্টিগুণে সমৃদ্ধ নয়, বরং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং প্রথম টিকার মতো কাজ করে। শিশুর শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের সঠিক বিকাশে মায়ের দুধের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

লাহোর হাইকোর্টে ধাক্কা খেলেন রিজওয়ান

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্স...

দুই পরাশক্তির শীর্ষ বৈঠকের যত হিসাব-নিকাশ

মার্কিন সামরিক বাহিনীর বর্ণিল মহড়া এবং হোয়াইট হাউসের নতুন হেলিপ্যাড প্রস্তুত...

কোরীয় গল্পের বাংলা সংস্করণে কোয়েল

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দীর্ঘদিন ধরেই বড়পর্দায় দর্শকদের পরিচি...

এবার ৬ গোল হজম করল বাংলাদেশ!

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশা...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা