সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, শনাক্ত ১৭০৮

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এসময় ১ হাজার ৭০৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪১ জনে দাঁড়ালো।

সোমবার (৩০ অক্টোবর) ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৭০৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭৪ এবং ঢাকার বাইরের এক হাজার ৩৩৪ জন।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকার বাসিন্দা চারজন, ঢাকার বাইরের চারজন।

চলতি ২০২৩ সালে ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬৯ হাজার ৩৮৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৮ হাজার ৭৫৬ জন আর ঢাকার বাইরের এক লাখ ৭০ হাজার ৬৩২ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে একই সময়ে দুই লাখ ৬১ হাজার ৫৮৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৬ হাজার ১৬৩ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৬৫ হাজার ৪২১ জন।

প্রসঙ্গত, ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু রোগের সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ঈশ্বরদীতে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, নেই কার্যকর ব্যবস্থা

ঈশ্বরদী পৌর এলাকায় দিন দিন বেড়েই চলেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। শহরের বিভিন্ন...

মাতৃত্বের স্বাদে জীবনের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

লাইফস্টাইল
বিনোদন
খেলা