রাজনীতি
ওবায়দুল কাদের

‘ডিসেম্বরে হবে আসল খেলা, প্রস্তুত হন’


নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করে বলেছেন, বিএনপি বাংলাদেশের মানুষকে লুটপাট এবং হাওয়া ভবন ছাড়া কিছু দিতে পারেনি। শনিবার (২ সেপ্টেম্বর) এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে পুরাতন বাণিজ্যমেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

দুর্বৃত্তদের বিরুদ্ধে রাজনীতির খেলা চলবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী ডিসেম্বরে হবে আসল খেলা। আপনার প্রস্তুত হন। আগামী নির্বাচনেও নৌকা আবারও জিতবে। আপনারা শুধু ঐক্যবদ্ধ থাকেন। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি বঙ্গবন্ধু কন্যাকে পরাজিত করতে পারবে না।

ওবায়দুল কাদের বলেন, চোরা তারেক মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছিল। তাদের লুটপাট আর দুর্নীতির ক্ষত এখনো বাংলাদেশ বয়ে বেড়াচ্ছে। অন্যদিকে শেখ হাসিনা বাংলাদেশকে দিয়েছেন উন্নয়নের গতিপথ। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ১০০ সেতু। সামনে আরও ১৫০ সেতুর উদ্বোধন হবে।

তিনি বিএনপির সমালোচনা করে আরও বলেন, তাদের কোনো নেতা নেই। সামনের দিনে তাদের প্রধানমন্ত্রী কে হবেন, তা তারা জানেন না। আমরা বলে দিতে চাই আমাদের নেতা শেখ হাসিনা আগামী দিনের প্রধানমন্ত্রী। আজকের সমাবেশ থেকেই তা ঘোষণা করলাম।

আন্দোলনে সরকার পতন হবে না জানিয়ে তিনি বলেন, আজকের সমাবেশ দেখলে বিএনপি নেতারা জ্ঞান হারাবেন। তারা এখন বাসায় বসে হিন্দি সিরিয়াল দেখছেন আর জানালা দিয়ে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করছেন।

বিরোধী দলের প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উল্লেখ করে বলেন, স্যাংশনের আশায় থেকে ক্ষমতায় যেতে পারবেন না। সিয়েরালিওনে নাকি ভিসা স্যাংশন দেয়া হয়েছে। এ নিয়ে বিএনপির নেতাদের মধ্যে উল্লাসেরন ভাব। কিন্তু নির্বাচনকে বাধাগ্রস্ত করলে তাদের বিরুদ্ধে ভিসানীতি কেন প্রয়োগ হবে না। তারাইতো অপরাধী। আমাদের নেতা বলে দিয়েছেন আমরা সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। তাই আমাদের সিয়েরালিওনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা