সংগৃহীত
সারাদেশ

ট্রেন চালকের দক্ষতায় প্রাণে বাঁচলেন ইজিবাইকের ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চালকের দক্ষতায় প্রাণে বেঁচে গেছেন রেল লাইনে আটকে পড়া ইজিবাইকের পাঁচ যাত্রী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ২টার দিকে শহরের কাউতলী তিতাস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেসের লোকোমাস্টার (চালক) শাহ মোহাম্মদ এনায়েত হোসেন খান।

তবে বেঁচে যাওয়া ইজিবাইকের চালক-যাত্রীদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে। এর মধ্যে কাউতলী তিতাস পাড়া এলাকায় রেললাইন অতিক্রম করার সময় আটকে পড়ে একটি ইজিবাইক।

দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ব্রেক কষেন লোকোমাস্টার শাহ মোহাম্মদ এনায়েত হোসেন খান। তার দক্ষতায় কোনো বিপদ ঘটার আগেই ইজিবাইকের কাছে গিয়ে থেমে যায় ট্রেনটি।

পরে স্থানীয়রা গিয়ে রেললাইন থেকে ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে রাস্তায় সরিয়ে নিয়ে যান।

এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভাদুঘর গ্রামের মো. জামাল খান নামের এক ব্যক্তি ঘটনাটি নিজের ফেসবুকে লাইভ করেন।

তিন মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওটিতে জামাল খানকে বলতে শোনা গেছে, একটি অটো (ইজিবাইক) কাউতলীতে আটকে গেছিল। ট্রেনের ড্রাইভারের দক্ষতার কারণে অল্পের জন্য মানুষগুলা বেঁচে যায়। ওনি তাৎক্ষণিকভাবে ট্রেন নিয়ন্ত্রণে আনছেন। দুই হাত দূরত্বে অটো ও ট্রেন ছিল।

ফেসবুক লাইভে স্থানীয় লোকজনদের ঘটনাস্থলে জড়ো হতেও দেখা গেছে।

এ বিষয়ে লোকোমাস্টার (চালক) শাহ মোহাম্মদ এনায়েত হোসেন খান বলেন, এটি আল্লাহ'র রহমত। আমার কিছুই করার ছিল না। আমি ভেবেছিলাম ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গেছে। পরে দেখলাম লাগেনি।

তিনি বলেন, চারদিকে গাছপালা ও ঘোলা। কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। হঠাৎ দেখি ৫০-৬০ গজ দূরত্ব থেকে একটি অটো পেছন থেকে কেউ ঠেলছে। কিছু একটার মধ্যে আটকে গেছে মনে হয়েছে। ভেতরের যাত্রীরা নামবে বা নামছে। তখনো অটো ছাড়া স্পষ্ট কিছুই দেখা যাচ্ছিল না। ট্রেনের ব্রেক কষলাম, খুব কাছাকাছি গিয়ে ট্রেন থামল।

এ বিষয়ে রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার জসিম উদ্দিন জানান, ঘটনাটি তার জানা নেই। কারো কাছ থেকে কিছু শুনেননি।

তবে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে দায়িত্বরত (পয়েন্টসম্যান) মো. সামিউল ওসমান শুক্রবার রাতে বলেন, আমি বড় স্যারকে (স্টেশন মাষ্টার) রাত ৯টায় জানিয়েছি। ওনি অ্যানড্রয়েড মোবাইল চালান না এজন্য জানেননি। আমি জানানোর পর অনেক খুশি হয়েছেন এবং চালককে ধন্যবাদ দিয়েছেন।

ওসমান আরো বলেন, ট্রেনের চালক অনেক মানবিক মানুষ এজন্য পাঁচজনকে বাঁচিয়েছেন। আমরা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা