সংগৃহীত
খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে উইকেটের সেঞ্চুরি তাইজুলের

স্পোর্টস ডেস্ক 

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরুর দিকে লঙ্কান ওপেনার লাহিরু উদারাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে পাঠান তাইজুল ইসলাম। আর এই উইকেটের মধ্য দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ১০০ উইকেটশিকারী বনে যান এ বাঁহাতি স্পিনার। পুরো বিশ্ব বিবেচনায় ১৬তম বোলার হিসেবে এ কীর্তি গড়লেন তাইজুল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেট শিকারের দিক থেকে সবার উপরের নামটি অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়নের। ৫২ ম্যাচ খেলে তার শিকার ২১০টি উইকেট। ৪৯ ম্যাচে ২০৮ উইকেট নিয়ে দুইয়ে আছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। কেবলমাত্র এ দুজনই দুশোর গণ্ডির পেরিয়েছেন। তাইজুলের আগে আরও ১৫ জন রয়েছেন এ সম্মানের তালিকায়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেটের সেঞ্চুরি করা বোলারদের তালিকা

ক্রম নাম দেশ ম্যাচ উইকেট

১ নাথান লায়ন অস্ট্রেলিয়া ৫২* ২১০

২ প্যাট কামিন্স অস্ট্রেলিয়া ৪৯* ২০৮

৩ রবিচন্দ্রন অশ্বিন ভারত ৪১ ১৯৫

৪ মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া ৪৭* ১৭৮

৫ জাসপ্রিত বুমরা ভারত ৩৬ ১৬১

৬ কাগিসো রাবাদা দক্ষিণ আফ্রিকা ৩৪ ১৬০

৭ স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ড ৩৩ ১৩৪

৮ রবীন্দ্র জাদেজা ভারত ৪০ ১৩২

৯ টিম সাউদি নিউজিল্যান্ড ৩৭ ১২৭

১০ জশ হ্যাজেলউড অস্ট্রেলিয়া ৩০ ১১৮

১১ জিমি অ্যান্ডারসন ইংল্যান্ড ৩৬ ১১৬

১২ জ্যাক লিচ ইংল্যান্ড ৩০ ১০৬

১৩ কেশব মহারাজ দক্ষিণ আফ্রিকা ৩৩ ১০৫

১৪ মোহাম্মদ সিরাজ ভারত ৩৭ ১০২

১৫ ক্রিস ওকস ইংল্যান্ড ৩০ ১০০

১৬ তাইজুল ইসলাম বাংলাদেশ ২৫* ১০০

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চারটি চক্র মিলিয়ে ২৫তম ম্যাচ খেলছেন তাইজুল। তার গড় ৩৫ আর ইকোনমি ২.৯৭। সেরা নৈপুণ্য ১১৬ রানে ৭ শিকার। তাইজুলের এ কীর্তির দিনে তার সতীর্থ বোলাররা পারছেন না যোগ্য সঙ্গ দিতে। ৪০ ওভার শেষে ১ উইকেটে ১৫৬ রান তুলে ফেলেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৪৭ রান।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা