ফাইল ফটো
সারাদেশ

টেকনাফ সীমান্তে ফের গোলাগুলির শব্দ

জেলা প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার উনছিপ্রাং সীমান্তে নাফ নদীর ওপারে আবারও গোলাগুলির শব্দ শোনা গেছে। রোববার (১১ ফেব্রুয়ারি) ভোরে গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।

মাহমুদ সেলিম নামে এক যুবক বলেন, একদিন পর পর গোলাগুলির শব্দে সীমান্ত কেঁপে উঠছে। ফলে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। বিশেষ করে গভীর রাতে বৃষ্টির মতো মর্টারশেলের শব্দে পুরো গ্রামের মানুষ চমকে উঠে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, কয়েকদিন ধরে টেকনাফ সীমান্তে ওপার থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে। আজ ভোরে উলুবনিয়া এবং উনচিপ্রাং সীমান্তে গোলাগুলির শব্দ শুনেছেন স্থানীয়রা। তবে, সীমান্তে বিজিবি থাকায় তারা বাড়িঘর ছেড়ে কোথাও যাচ্ছে না।

প্রসঙ্গত, মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণে কেঁপে উঠছে কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত। মাঝে মধ্যেই দুই উপজেলার বিভিন্ন সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা