ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

টানা বর্ষণে মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা: সাত রাজ্যে মানবিক সংকট

আমার বাঙলা ডেস্ক

মালয়েশিয়ার ৭টি রাজ্যে প্রবল বৃষ্টির কারণে বন্যা দেখা দেওয়ায় ১১ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা। তবে এ পর্যন্ত কারও মৃত্যু হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।

এই ৭টি রাজ্য হলো- কেদাহ, কেলান্তন, পেনাং, পেরাক, পেরলিস, তেরেঙ্গানু ও সেলাঙ্গর। রয়টার্স লিখেছে, প্রতি বছর অক্টোবর থেকে শুরু হয়ে মার্চ পর্যন্ত চলা বর্ষাকালে মালয়েশিয়ার পূর্ব উপকূলে বন্যা একটি সাধারণ ঘটনা, এবং প্রতি বছরই এ সময় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক প্রতিবেদনে দেখা গেছে, সোমবার স্থানীয় সময় ভোর ৬টা পর্যন্ত ওই সাত রাজ্যের তিন হাজার ৮৩৯টি পরিবারের ১১ হাজার ০৯ জন সদস্য বন্যাকবলিত হয়েছেন।

থাইল্যান্ডের সীমান্তবর্তী উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য কেলান্তন সবচেয়ে বেশি বন্যা আক্রান্ত হয়েছে, যেখানে ৮ হাজার ২২২ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বন্যার কারণে বাস্তুচ্যুত লোকজনের জন্য সাতটি রাজ্যে ৬০টি অস্থায়ী আশ্রয়কেন্দ খোলা হয়েছে।

মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, উত্তরপশ্চিমাঞ্চলীয় পেরলিস রাজ্যের ওয়াং কেলিয়ান গ্রামে টানা বৃষ্টির মধ্যে গতকাল রবিবার ভূমিধসের ঘটনা ঘটেছে।

এতে প্রায় ৪০০ মানুষ আটকা পড়েছেন। তবে রবিবার রাতে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বার্নামা এক জেলা পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে জানায় যে, ওই লোকজন আটকা পড়লেও তারা নিরাপদ আছেন এবং উঁচু স্থানে একটি মসজিদে আশ্রয় নিয়েছেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইফতারে শরীর চাঙা রাখবে তরমুজের শরবত

এই গরমে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে তরমুজ খুবই উপকারী। সব ধরনের ভিটামিন, মি...

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা