সারাদেশ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এক আলমসাধু চালক নিহত 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান ঘোষপাড়া নামক স্থানে আলম সাধুর সাথে অজ্ঞাত যান্ত্রিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। নিহত শেরআলী জোয়ারদার (৫০) শহরের পৌর এলাকার কাঞ্চনপুর মধ্যপাড়ার মৃত বাবর আলী জোয়ারদার এর পুত্র।

তিনি আজ সোমবার (০৪ নভেম্বর) ভোরে নিজ আলমসাধু নিয়ে ঝিনাইদহ -চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়ক দিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি অজ্ঞাত যান্ত্রিক বাহনের সাথে সামনা সামনি সংঘর্ষে আলমসাধুটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে শের আলীর মৃত্যু ঘটে। ঘন কুয়াশার কারনে এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায় । যে কারনে অপরদিক থেকে আসা যানটি দ্রুত পালিয়ে গেলেও সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে হাইওয়ে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপালে পাঠায় ।

ঝিনাইদহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আলমসাধুটি জব্দ করে হাইওয়ে পুলিশ ফাড়িতে আনা হয়েছে। তবে অপর যানটি পালিয়ে যাওয়ায় সেটি সনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

আমার বাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

মার্কিন সেনাকে ‘স্বাগত’ জানাতে প্রস্তুত ইরান

ইরান-মার্কিন উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের বিষয়...

মধ্যপ্রাচ্য ছাড়তে নাগরিকদের নির্দেশনা

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন দেশ।...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

হাতিয়ায় অজ্ঞাত মরদেহ উদ্ধার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির মরদ...

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, আলোচিত হেলপার গ্রেপ্তার

আশুলিয়ায় গভীর রাতে চলন্ত বাসে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাল...

৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

যুগপৎ আন্দোলনের দল ও জোটদের নিয়ে ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্...

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারী নিহত হয...

লাইফস্টাইল
বিনোদন
খেলা