সংগৃহীত
সারাদেশ

জাজিরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ 

শরীয়তপুর প্রতিনিধি  

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু টোলপ্লাজা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন।

রবিবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে টোল প্লাজা সংলগ্ন শেখ রাসেল সেনানিবাসের রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নাওডোবা ইউনিয়নের মোসলেম ঢালি কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০), ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮), এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম (১৯)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে উপজেলার নাওডোবা পদ্মা সেতু টোলপ্লাজা এলাকার শেখ রাসেল ক্যান্টমেন্ট যাওয়ার সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল দুটিতে থাকা চারজনই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। সায়েম মাদবরকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে পুলিশ।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আমারবাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা