রাজনীতি

জুলাই ঘোষণাপত্র দায়সারা মনে হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ঘোষণাপত্র যথেষ্ট দায়সারা মনে হয়েছে। এক বা দুটি পার্টিকুলার দলকে খুশি করার আকাঙ্ক্ষা এখানে ছিল বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

রাজধানীর বিজয়নগরে শনিবার (৯ আগস্ট) দুপুরে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ঐকমত্য কমিশনে আমাদের যে সপ্তাহের পর সপ্তাহ আলোচনা হচ্ছে, সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, আমরা জুলাই সনদ নিয়ে যে কথা বলছি; সেগুলোর সঙ্গে ঘোষণাপত্রের কোনো ট্যাগ করা হয়নি।

তিনি বলেন, ঘোষণাপত্র ত্রুটি মুক্ত হতে পারেনি। আপনারা অনলাইনে দেখেছেন জনগণের মধ্যে, গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তি এই ঘোষণাপত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। জুলাই সনদ নিয়ে আমরা যদি সবাই একমত হতে পারি সেখানে যে ভূমিকা থাকবে, সেই ভূমিকা যেন যোগ করা হয় তাহলে কিছুটা কাভার করার সুযোগ থাকবে বলে মনে করি।

তিনি আরও বলেন, এই ঘোষণাপত্রে যে দরদ থাকার কথা ছিল বাক্যে, শব্দে, ভাষায় আমরা সেগুলো দেখতে পাইনি। এটার মধ্যে কোনো প্রাণ ছিল না।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়ায় বিলুপ্তপ্রায় দেশীয় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারী-পুরুষ

দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় ও পুষ্টিসমৃদ্ধ মাছ চাষের মাধ্যমে গ্রামীণ...

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাত...

বালি অপসারণের নামে ফসলি জমি লুটপাট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালি অপসারণের...

মেসির স্বপ্নভঙ্গের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর...

আড়াই মাসের বিশেষ অভিযানে ৩৩ হাজারের কাছাকাছি গ্রেফতার

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার...

শেষ প্রহরে মেসির দেখা, পূর্ণ হলো দীর্ঘ অপেক্ষা

বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়নস লিগ—ফুটবলের প্রায় সব বড় মঞ্চেই সাফল...

সায়েন্সল্যাবে বিক্ষোভ, ধানমন্ডি-নিউমার্কেট সড়কে যান চলাচল ব্যাহত

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থী...

সব রুটে বাস বন্ধ, অচল রাজশাহীর সড়ক যোগাযোগ

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে রাজশাহী থেকে সব রুটে...

সাত মাস অবৈধভাবে ভারতে অবস্থান, সীমান্তে ধরা মার্কিন নাগরিক

পাসপোর্ট-ভিসা বা বৈধ কোনো নথি ছাড়াই ভারতে টানা ৯ মাস অবস্থানের অভিযোগে এক মার...

দুর্যোগের মধ্যে পরীক্ষা বন্ধসহ ৩ দাবি শিক্ষার্থীদের

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা