ছবি-সংগৃহীত
সারাদেশ

জিরাবো মডার্ন ফায়ার স্টেশন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, এমপি।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় সাভার সেনানিবাসের পাশে স্থাপিত জিরাবো ফায়ার স্টেশন প্রাঙ্গণে আয়োজিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল; সাভার ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার; ১১ মডার্ন প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোঃ শহিদ আতাহার হোসেন, ফায়ার সার্ভিস, ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক জনাব মোঃ আনোয়ারুল হক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, গণপূর্ত বিভাগের কর্মকর্তাগণ, ভলান্টিয়ারগণ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সকাল ১১টায় প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে স্টেশন অফিসার মোঃ সিল্টন আহমেদের নেতৃত্বে একদল চৌকস অগ্নিসেনা তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন গ্রহণ করে প্রধান অতিথি স্টেশন আঙ্গিনায় একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি জিরাবো মডার্ন ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন ফলক উন্মোচন করেন এবং শুভ উদ্বোধন বেলুন উড়ান। এ সময় দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ফায়ার সার্ভিসের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ খালেদ আহসান।

উদ্বোধন অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মোঃ শহিদ আতাহার হোসেন, বক্তব্য রাখেন সাভার স্টেশন কমান্ডার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, এমপি বর্তমান সরকারের সময়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, "শিল্পঘন এলাকা হওয়ায় জিরাবো ফায়ার স্টেশন এই এলাকার অগ্নিনিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে থাকবে বিশ্বের সর্বাধিক উচ্চতার ৬৮ মিটারের টার্ন টেবল লেডারসহ আধুনিক সরঞ্জাম। এই স্টেশনটি এলাকার দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন।"

অনুষ্ঠানে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন তাঁর বক্তব্যে বর্তমান সরকারের সময় ফায়ার সার্ভিসের উন্নয়ন চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ২০০৯ সালে ফায়ার স্টেশন ছিল মাত্র ২০৪টি, জিরাবো মডার্ন ফায়ার স্টেশনসহ এখন চালু ফায়ার স্টেশনের সংখ্যা হলো ৫০৩টি।

আধুনিক সরঞ্জামে সজ্জিত ১১টি মডার্ণ ফায়ার স্টেশনের মধ্যে এটি অন্যতম। তিনি মাননীয় প্রতিমন্ত্রীকে এবং তাঁর মাধ্যমে বর্তমান সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা